ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • টাইগারদের বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকায় টেইট, ভাস

     টাইগারদের বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকায় টেইট, ভাস
    শন টেইট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের ২০ তারিখেই শেষ হয়েছে গিবসনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই বছর মেয়াদি চুক্তি। এরপর ফাকা পড়ে থাকা বোলিং কোচের পদে নতুন কোচ খুঁজছে বিসিবি।

    এর জন্য সংক্ষিপ্ত তালিকা করেছে বিসিবি। এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস মঙ্গলবার গণমাধ্যমে বলেছেন, ‘বোলিং কোচ খোঁজা হচ্ছে। আমাদের সংক্ষিপ্ত তালিকায় ৩-৪টা নাম আছে। এখনও চূড়ান্ত হয়নি। আশা করি আফগানিস্তান সিরিজের আগে চূড়ান্ত করে ফেলতে পারব।’

    বোর্ডের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক গতি তারকা শন টেইট ও শ্রীলঙ্কান সাবেক পেসার চামিন্দা ভাস। টেইট বর্তমানে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন।

    জালাল ইউনুস বলেছেন, ‘বিপিএলেরও হতে পারে, বাইরেরও হতে পারে। যে সবচেয়ে ভালো হবে তাকেই আনার চেষ্টা করছি। (শন টেইট, চামিন্দা ভাস) হ্যাঁ, মিডিয়াতে আমি শুনেছি। টেইট তো আগেই বলেছে সে আগ্রহী। ভাসও আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছে।’

    নতুন কোচের মেয়াদও দুই বছর মেয়াদী হবে বলে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স।

    ‘কোনো কোচকেই আমরা দুই বছরের কম সময় দেইনি। দুই বছর অবশ্যই লম্বা সময়। ওটিস গিবসনও দুই বছরের চুক্তিতে ছিল। যাকেই দিব দুই বছরের চুক্তিতে দায়িত্ব দিব। বেশিরভাগ কোচ এখন আইপিএলে বা অন্য লিগে কাজ করে। আমরা আলাপ-আলোচনা করছি- বছরে কতদিন কাজ করবে সেই চুক্তিতে যাব নাকি ফুল টাইম। কেউ ফুল টাইম কাজ করতে পারলে অবশ্যই ফুল টাইমের জন্য নিয়োগ দিব।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ