ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ১৩ মাস পর চেনা ভূবনে ফিরলেন মাশরাফি

    ১৩ মাস পর চেনা ভূবনে ফিরলেন মাশরাফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। বরিশালকে হারিয়ে জয়ের খাতা খুলেছে গতকাল। তার পরদিনই আবার মাঠে নেমে পড়তে হয়েছে দলটিকে।

    তবে এই ম্যাচের আগে দলটি বড় এক অনুপ্রেরণাই পেয়ে গেছে। ফিট হয়ে মাশরাফি বিন মুর্তজা যে ফিরেছেন দলে। ৩৮ বছর বয়সী এই পেসার ইনজুরির শঙ্কা কাটিয়ে ফের ফিরলেন চেনা ভূবনে।

    ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে আর মাঠে দেখা যায়নি তাকে। সব মিলিয়ে ৪০২ দিন পর ফের প্রতিযোগিমূলক ম্যাচে মাঠে নামলেন মাশরাফি। ১৩ মাস পর মাঠে সাবেক এই অধিনায়ক।

    মাশরাফির সেই অপেক্ষা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। তাকে নিয়েই আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

    তবে টস-ভাগ্য অবশ্য দলটির সঙ্গ দেয়নি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হেরেছেন টসে। সিলেট সানরাইজার্স অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টসে জিতেই নিয়েছেন ফিল্ডিং করার সিদ্ধান্ত। 


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ