ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের বরিশালে কর্মশালা

    ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের বরিশালে কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় গণমাধ্যম ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘টেলিভিশন অ্যান্ড অনলাইন জার্নালিজম’ বিষয়ক সাংবাদিকদের  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকালে বরিশাল এলজিইডি হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পিআইবি ট্রেনার ও ডেইলি স্টারের ব্যুরো চিফ সুকান্ত ঘোষ। কর্মশালায় সিনিয়র সাংবাদিক রনজক রিজভীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কো-অর্ডিনেটর নাসির পাঠান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

    বরিশাল বিভাগের দুটি ভেন্যুতে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার ২য় পর্যায়ে বরিশাল ভেন্যুতে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের ২০ জন করে সাংবাদিক অংশ গ্রহণ করে। দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দায়। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও গিফট সামগ্রী তুলে দেয়া হয়। সমাপণী বক্তব্য দেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কো-অর্ডিনেটর নাসির পাঠান।

    অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি টি-শার্ট, ক্যাপ, মাস্কসহ অন্যান্য উপহার সামগ্রী দেয়া হয়। এছাড়াও আগামী ২৬ জানুয়ারি ভোলা জেলা পরিষদ ভেন্যুতে ভোলার সাংবাদিকরা কর্মশালায় অংশ নেবেন। সারাদেশে মোট ১৮টি ভেন্যুতে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, প্রত্যেক জেলা থেকে ২০ জন করে সাংবাদিক, শিক্ষানবিশ এবং সাংবাদিকতায় আগ্রহীরা জেলা-উপজেলা থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া প্রশিক্ষণ গ্রহণ করতে কোনো ফি প্রদান করতে হবে না।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ