ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • দীঘির কাছে ভোট চাইলেন তার বাবা

    দীঘির কাছে ভোট চাইলেন তার বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনের বাকি মাত্র আর চার দিন। দুই প্যানেলের সদস্যরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্যাপক আকারে।

    নির্বাচনী আমেজে মুখর গোটা এফডিসি। চারিদিক থেকে একটাই অনুরোধ  - ভোট চাই। 

    একটি ভোট যেন সোনার হরিণ। আর কথা বেশ জানেন মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেতা সুব্রত।

    নিজের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘির কাছে ভোট চাইলেন তিনি। রোববার বিকালে এফডিসিতে সাংবাদিকদের সামনেই দীঘির কাছে আনুষ্ঠানিকভাবে ভোট চান তার বাবা সুব্রত।

    উল্লেখ্য, গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির।  যদিও এর আগে দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন।  আর সে সবই শিশুশিল্পী হিসেবে।  যে কারণে এতদিন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন না তিনি। এবারই সংগঠনটির সদস্য হয়েছেন। এবারই প্রথম ভোট দেবেন এই তরুণ নায়িকা।

    প্রথমবারের মতো ভোটার হওয়া মেয়ে দীঘিকে রোববার সুব্রত বলেন, ‘প্রার্থনা ফারদিন দীঘি, তুমি এবার প্রথম ভোটার হয়েছো। তুমি জানো যে সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত নামের শিল্পী দাঁড়িয়েছে। তিনি তোমার কী হয়, তা জানার দরকার নেই। তুমি এবার প্রথম ভোটার হিসেবে সুব্রতকে তোমার ভোট প্রদান করবে। এটাই আমি মনেপ্রাণে কামনা করি।’

    বাবার এমন ভোট চাওয়া নিয়ে দীঘি বলেন, ‘বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন। আমি মনে করি আমার ভোট চাওয়ার জন্য বাবা জিতে যায় এমনটা নয়। তিনি সকলের পছন্দের মানুষ। তাকে আপন মনে করে প্রতিবার সবাই ভোট দেয়।’

    প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখা দীঘির নায়িকা হিসেবে প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’। যা গতবছর মুক্তি পায়। চলতি বছরের ২ এপ্রিল মুক্তি পেয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রের অভিনয় করেছেন দীঘি। সব মিলিয়ে হালের ব্যস্ততম নায়িকা দীঘি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ