ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • সাইফপুত্রের সঙ্গে সম্পর্ক! ক্যামেরা দেখেই মুখ লুকালেন

     সাইফপুত্রের সঙ্গে সম্পর্ক! ক্যামেরা দেখেই মুখ লুকালেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বলিপাড়ায় নতুন জুটি? শুক্রবারের পর থেকেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউডের অন্দরে। এক স্টারকিডের সঙ্গেই এবার ক্যামেরা বন্দি হলেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম। সেই স্টারকিড যদিও ক্যামেরা দেখেই আড়াল করতে চেয়েছিলেন মুখ, কিন্তু পাপারাজ্জির চোখ এড়াবে এমন সাধ্য কার! প্রকাশ্যে এল তার পরিচয়ও। 

    শুধু স্টারকিড বললে তার পরিচয় অবশ্য অসম্পূর্ণ থেকে যাবে। তিনি নিজেও একজন তারকা। জনপ্রিয় অভিনেতা শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। কিছুদিন আগেই ‘বিজলি বিজলি’ গানে যিনি সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করেছেন। শুক্রবার পলকের সঙ্গেই রেস্তোরাঁয় গিয়েছিলেন ইব্রাহিম। বের হওয়ার সময় আচমকাই পাপারাজ্জিকে দেখে অপ্রস্তুত হয়ে পড়েন দুজনেই।

    ইব্রাহিম মুখ না লুকোলেও পলক ক্যামেরা দেখতে পেয়েই ছিটকে দূরে সরে যান। এমনকি গাড়িতে ওঠার সময়েও হাত দিয়ে মুখ ঢাকার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। কিন্তু তা সত্ত্বেও পরিচয় লুকনো সহজ হয়নি। এই প্রথম একসঙ্গে দেখা গেল তাদের। পলকের ওই আচমকা মুখ ঢাকবার মরিয়া চেষ্টায় নেটিজেনরাও অবাক। তাদের প্রশ্ন, শুধুই কি বন্ধু, যদি তাই হয় তবে মুখ লুকোতে কেন চাইছিলেন?

    এই মুহূর্তে টিনএজারদের মধ্যে বেশ জনপ্রিয় পলক। ‘বিজলি গার্ল’ বলেই পরিচিত তিনি। অন্যদিকে খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন ইব্রাহিম। দুজনেই স্টারকিড, দুজনেই ইয়ংস্টার, তাই দুজনে যদি সম্পর্কে থাকেনও তাতে মন্দ কী, সে কথাও বলছেন নেটিজেনরা। অনেকেরই আবার রসিকতার মন্তব্য, সাইফের ছেলে আর ছোট নেই। ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগেই বেশ ট্রেন্ডিং হয়ে উঠছেন ইব্রাহিম আলি খান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ