ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আইটেম গানে যৌন সুড়সুড়ি, যা বললেন মালাইকা

     আইটেম গানে যৌন সুড়সুড়ি, যা বললেন মালাইকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের কমার্শিয়াল সিনেমার অন্যতম অংশ আইটেম গান। বছরের পর বছর ধরে এই অলিখিত প্রথা পালন করে আসছেন নির্মাতা, প্রযোজক ও তারকারা। মশলাদার সিনেমা মানেই তাতে আইটেম গান থাকবে, এটা ধরেই নেওয়া হয়। সেই গানে খোলামেলা পোশাকে নাচেন কোনো নায়িকা কিংবা আইটেম গার্ল।

    হিন্দি সিনেমার আইটেম গানে অন্যতম সফল তারকা মালাইকা আরোরা। ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নী বদনাম’ কিংবা ‘আনারকলি ডিসকো চালি’ গানগুলোতে তার আবেদনময়ী উপস্থিতি ও কোমর দোলানো এখনো দর্শকের মনে আছে।

    ওই সময়ে আইটেম গানে পারফর্ম করার অভিজ্ঞতা কেমন ছিল, সম্প্রতি তা জানালেন মালাইকা। তিনি জানান, আইটেম গার্ল হওয়ার কারণে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। কেউ কেউ তাকে বলতেন, ‘তোমাকে আপত্তিজনকভাবে দেখানো হচ্ছে, একরকম সুড়সুড়ি দেওয়া হচ্ছে যেন!’

    কারো মন্তব্যেই ভ্রূক্ষেপ করেননি মালাইকা। নিজের গতিতে কাজ করে গিয়েছিলেন। তার ভাষ্য, ‘কতটা নিয়ন্ত্রণে থাকতে হয়, সেটি আমার জানা ছিল। এরপরেও আমি যদি কামনার বস্তু হয়ে রূপালি পর্দায় থেকে যেতে পারি, তাহলে আপত্তি কোথায়?’

    নিজে জেনে-বুঝেই আইটেম গানে নাচতেন মালাইকা। তাই সেই কাজগুলো নিয়ে তার বিন্দুমাত্র আক্ষেপ কিংবা অনুশচনা নেই। তিনি জানান, এসব কাজের জন্য তার পারিবারিক জীবনেও তেমন সমস্যা হয়নি। ক্যারিয়ার নিয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নিতেন।

    এখন অবশ্য মালাইকাকে আইটেম গার্ল রূপে দেখা যায় না। তিনি বর্তমানে বিভিন্ন রিয়্যালিটি শো’তে বিচারক হিসেবে কাজ করেন। এছাড়া মডেলিংয়ের মাধ্যমেও নিজেকে ব্যস্ত রাখেন শোবিজের ঝলমলে জগতে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ