ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিরতিতে মাঠেই নামাজ পড়লেন মাহমুদউল্লাহ

     বিরতিতে মাঠেই নামাজ পড়লেন মাহমুদউল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ফিল্ডিংয়ে মাঠে নামার কিছুক্ষণ পরই মসজিদ থেকে আসে সন্ধ্যার আজানের ধ্বনি। কিন্তু ইনিংস চলতে থাকায় নামাজ আদায়ের সুযোগ পাচ্ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অতঃপর আড়াই মিনিটের টাইমআউট তথা বিরতি পেয়েই নামাজ পড়ে নিলেন ঢাকার অধিনায়ক।

    বিকেল সাড়ে ৫টায় শুরু হয়েছে মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচটি। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে চট্টগ্রাম। তাদের ইনিংসের নবম ওভার শেষে দেওয়া হয় আড়াই মিনিটের প্রথাগত স্ট্র্যাটেজিক টাইমআউট।

    দুই দলের বাকি খেলোয়াড়রা যখন পানি পান করে নিজেদের সতেজ করার মাধ্যমে বাকি অংশের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন, তখন সুযোগ বুঝে উইকেটের পাশেই নামাজে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। বুটজোড়া খুলে মাথার ক্যাপ উল্টে নিয়ে ফরজ তিন রাকআত নামাজ আদায় করেন ঢাকার অধিনায়ক।

    টাইমআউটের জন্য নির্ধারিত আড়াই মিনিট শেষ হয়ে গেলেও মাহমুদউল্লাহর নামাজ তখনও শেষ হয়নি। তাই আরও প্রায় ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে তারপর শুরু করা হয় দশম ওভারের খেলা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ