ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে

    হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যান্সারের চিকিৎসা শেষে দুই দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলে।
    সাও পাওলোর হাসপাতাল আলবার্ট আইনেস্টাইন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

    গত বছর পেলের কোলন টিউমার ধরা পড়ে। এরপর থেকেই তিনি কেমোথেরাপীর উপরে আছেন। বুধবার কেমোথেরাপীর জন্য ৮১ বছর বয়সী পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। পেলের বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

    গত বছর সেপ্টেম্বরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনবারের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তী ফুটবলারের কোলন টিউমারটি অপসারণ করা হয়। এরপর তিনি প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর আবারো কেমোথেরাপীর জন্য গত মাসে হাসপাতালে ভর্তি হয়ে ২৩ ডিসেম্বর বাড়ি ফিরে যান। সাম্প্রতিক সময়ে প্রায়ই অসুস্থ থাকা পেলের বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। এর মধ্যে কোমরের অস্ত্রোপচারের পর থেকে তিনি ঠিকমত হাঁটাচলা করতে পারেন না। জনসমুক্ষে আসা অনেকটাই কমিয়ে দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সড়ব উপস্থিতি রয়েছে পেলের।

    হাতপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার মৃত্যুবরণ করা ব্রাজিলিয়ান সঙ্গীত শিল্পী এলজা সোরেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন পেলে।

    ১৯৫৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলে পেলের সতীর্থ ছিলেন সোরেসের স্বামী গারিঞ্চা।

     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ