ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিপিএল : ব্যাট হাতে বিপর্যয়ে সিলেট

    বিপিএল : ব্যাট হাতে বিপর্যয়ে সিলেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেট সানরাইজার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের আমন্ত্রণে ব্যাট করতে নেমে অবশ্য ভালো শুরু পায়নি সিলেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে সিলেট।

    অষ্টম বিপিএলের তৃতীয় ম্যাচে শনিবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স।  

    ব্যাটিংয়ে নেমে রান তুলতে হিমশিম খাচ্ছে সিলেট। ওপেনার এনামুল হক বিজয় ৩ রান করে সাজঘরে ফিরেছেন। বিজয়ের উইকেটটি নিয়েছেন নাহিদুল ইসলাম। এরপর দলীয় ৩৩ রানে বিদায় নিয়েছেন আরেক ওপেনার কলিন ইনগ্রাম (২০)। এক রান যোগ হতেই বিদায় নেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনও (৫)।

    কুমিল্লার একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত এবং মোস্তাফিজুর রহমান।

    সিলেটের একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, আনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম, রবি বোপারা, সোহাগ গাজী, অলক কাপালি, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলী এবং তাসকিন আহমেদ।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ