ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মা হওয়ার খবর দিয়ে আজ বিয়ের পিঁড়িতে বসছেন পরী

    মা হওয়ার খবর দিয়ে আজ বিয়ের পিঁড়িতে বসছেন পরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ সিনেমার সেটে প্রেমে পড়েন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। তারপর ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। চলতি মাসের ১০ জানুয়ারি মা হওয়ার বিষয়টি প্রকাশ হওয়ার পর পরীর বিয়ের খবরটি প্রকাশিত হয়।

    সেই পরীমণি ও রাজ আবার বিয়ে করছেন। তবে এবার আর গোপনে নয়। প্রকাশ্যে পরিবারের উপস্থিতিতে আনু্ষ্ঠানিকভাবে বিয়ে করছেন তারা। শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যার আয়োজন করে তাদের পরিবার। হলুদ সন্ধ্যার কিছু ছবি পরী তার ফেসবুকে পোস্ট করেছেন।


    জানা গেছে এবার রাজ-পরীর পরিবারের ইচ্ছায় ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হলুদ ছোঁয়া! শনিবার হবে বিয়ের আয়োজন!

    গায়ে হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন চয়নিকা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও রেদোয়ান রনিসহ বেশ কয়েকজন নির্মাতা।

    পরীমণি জানান, সেদিন আমাদের বিয়েটা হয়েছিল গোপনে।আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। বলতে গেলে অনেকটা পুতুলের বিয়ের মতো। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছিলো না।তাই এবার দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হচ্ছে আমাদের বিয়ের আয়োজন। শুক্রবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান করেছি, শনিবার হবে বিয়ের আয়োজন।

    এদিকে জানা গেছে, অনেকটা ঘরোয়া আয়োজনে হওয়ায় দুইপরিবারের খুব বেশি অতিথি থাকছেন না বিয়েতে। সব মিলিয়ে ২০-থেকে ২৫ জনের মতো অতিথি থাকছেন।

    এর আগে পরী বলেন, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তারপর কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন তারা।

    পরীমণি জানান, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি।তখন রাজ আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়।তারপর ‘গুণীন’ সিনেমার সেটে আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ