ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু

    ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘুমের মধ্যেই মারা গেছেন ‘দ্য টাইম মেশিন’ সিনেমার নায়িকা ইভাট মিমি। সোমবার (১৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের বেল এয়ারের নিজ বাড়িতে ঘুমের ভেতরে মারা যান তিনি।

    মৃত্যুর সময় এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। জানা যায়, বার্ধক্যের কারণে মারা গেছেন মিমি।

    ১৯৬৩ সালের ‘টয়েস ইন দ্য অ্যাটিক’ সিনেমায় নববধূর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মিমি। মাত্র ২১ বছর বয়স পার হওয়ার আগেই ৮সিনেমায় অভিনয় করে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।  

    ১৯৬৪ সালে ‘ড. কিলডেয়ার’ সিনেমায় অভিনয় করেন মিমি। ১৯৬৫ সালে ‘জয় ইন দ্য মর্নিং’ সিনেমাতেও দেখা যায় তাকে। এছাড়া ‘দ্য মোস্ট ডেডলি গেম’ সিরিজে অভিনয়ের জন্য তিনবার গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি।  

    মিমির অন্যান্য বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘হোয়ার দ্য বয়েজ আর’, ‘লাইট ইন দ্য পিয়াৎজা’, ‘টয়েজ ইন দ্য অ্যাটিক’ এবং ‘ড. কিলডেয়ার’।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ