ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে লড়বেন যারা

     অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে লড়বেন যারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শোবিজ অঙ্গনে ফের বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন।

    আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) বরাবরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলবে ভোটগ্রহণ। ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে প্রার্থীদের তালিকা। সেই প্রার্থী তালিকা হাতে এসেছে আরটিভি নিউজের কাছে। তালিকার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।

     

    তবে অভিনয় শিল্পী সংঘের এ নির্বাচন প্যানেলভিত্তিক নয়। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৮ জন অভিনয়শিল্পী। মোট ভোটার সংখ্যা ৭৪৮ জন।

    শিল্পী সংঘের নির্বাচনে এবার সভাপতি একটি পদের জন্য প্রার্থী হয়েছেন দুই জন। তারা হলেন- আহসান হাবিব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)।

    সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। তারা হলেন- আনিসুর রহমান মিলন, তানিয়া আহমেদ, ইকবাল বাবু, সেলিম মাহবুব ও দিলু মজুমদার।

    সাধারণ সম্পাদক (একটি) পদের জন্য লড়ছেন দুইজন। তারা হলেন- এম এস কামরুল হাসান (রওনক হাসান) ও আলমগীর কবীর (কবীর টুটুল)।

    এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক (দুটি) পদের জন্য প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও মো. জামিল হোসেন।

    সাংগঠনিক সম্পাদক (একটি) পদের জন্য লড়বেন তিন জন। তারা হলেন- সাজু খাদেম, গিয়াস উদ্দিন তুষার (তুষার মাহমুদ) ও জুলফিকার চঞ্চল।

    অর্থ সম্পাদক (একটি) পদের জন্য লড়বেন দুই জন। তারা হলেন- দেওয়ান মো. সাইফুল ইসলাম (সায়েম সামাদ)।

    দপ্তর সম্পাদক (একটি) পদের জন্য লড়বেন দুই জন। তারা হলেন- মামুন অর রশিদ (কবি মামুন)।

    অনুষ্ঠান সম্পাদক (একটি) পদের জন্য লড়বেন দুই জন। তারা হলেন- মো. মাহাবুবুর রহমান ও রাশেদ মামুনুর রহমান (অপু)।

    আইন ও কল্যাণ সম্পাদক (একটি) পদের জন্য প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী।

    প্রচার ও প্রকাশনা সম্পাদক (একটি) পদের জন্য লড়বেন দুই জন। তারা হলেন- প্রাণ রায় ও মুকুল সিরাজ।

    তথ্য ও প্রযুক্তি সম্পাদক একটি পদের জন্য লড়বেন তিন জন। তারা হলেন- আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।

    কার্যনির্বাহী সদস্য সাতটি পদের জন্য লড়বেন ২০ জন। তারা হলেন- আইনূন পুতুল, আবুল কালাম আজাদ মিয়া ( এ কে আজাদ সেতু), আশরাফ কবীর, আশরাফুল আলম খান (আশরাফুল আশীষ), এ এ এম গোলাম কিবরীয়া (তানভীর), খালেদ আহমেদ সালেহীন (রাজিব সালেহীন), তানভীর মাসুদ, নুরুন নাহার বেগম, মাজনুন মিজান, মিষ্টি মারিয়া, মো. আবদুল হাননান আখন্দ, মো. আমিনুল বারী (এজাজ বারী), মৌসুমি হামিদ, রেজাউল করিম সরকার (রেজাউল রাজু), শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা শিকদার, হাফিজুর রহমান (হিমে হাফিজ)।

    অভিনয়শিল্পী সংঘের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন খায়রুল আলম সবুজ। কমিশনার হিসেবে আছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ।বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঐদিন ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৭৪৮ জন ভোটার এ সময়ের মধ্যে তাদের ভোট পছন্দের প্রার্থীকে দিবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ