ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • এবার কাঁদলেন নাসরিন

    এবার কাঁদলেন নাসরিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি এক বৃদ্ধ অভিনয়শিল্পীকে জড়িয়ে কেঁদেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। সামাজিকমাধ্যমে বিষয়টি হাসির খোরাক হয়েছিল। যদিও রিয়াজ দাবি করেছিলেন, তিনি আবেগের বশেই কান্না করেছেন।  

    রিয়াজের পর এবার এফডিসিতে কাঁদতে দেখা গেল এক সময়ের আলোচিত অভিনেত্রী নাসরিনকে।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন এই অভিনেত্রী। নাসরিন বলেন, আমার একার কষ্টের চেয়ে সবার কষ্টটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কষ্টটা আমার মধ্যেই থাক। আমি চাই আমার ভাই-বোনের বিজয়। সবাই কাজ করুক, ভালো থাকুক। কোনো প্যানেলকে নির্দিষ্ট করে বলতে চাই না। কারণ দুই প্যানেলেই আমার প্রিয় মানুষেরা রয়েছেন। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগত চিন্তা তো আছেই, কাকে ভোট দেব।

    কাঁদতে কাঁদতে এই অভিনেত্রী বলেন, একটি কথা বলতে চাই, একাত্তরে যুদ্ধের ইতিহাসটা তো সবার জানা। নয় মাসে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। সেরকম ভাবে আমি শিল্পী ভাই-বোনদের বলতে চাই, যাও তোমরাও স্বাধীন করো। আমাদেরকে স্বাধীন করো, আমাদের এফডিসিকে রক্ষা করো। আমরা বাঁচতে চাই।

    ইলিয়াস কাঞ্চনের নাম উল্লেখ করে নাসরিন বলেন, কাঞ্চন ভাইয়ের জন্য আমার অনেক দোয়া। এই মানুষটার সম্মান যেন আমরা রাখতে পারি। আমি আর কারো কথাই বলছি না।

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ার কথা ছিল নাসরিনের। ঘোষণাও দিয়ে মনোনয়নপত্রও তুলেছিলেন তিনি। কিন্তু পরক্ষণে নির্বাচন থেকে সরে আসেন এই অভিনেত্রী

    আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেলের বিপরীতে রয়েছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ