ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • পর্নোকাণ্ডে গ্রেফতার করা যাবে না পুনম পাণ্ডকে

    পর্নোকাণ্ডে গ্রেফতার করা যাবে না পুনম পাণ্ডকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত বছর পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের। কিন্তু এই মামলায় তাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

    পুনম পাণ্ডের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে একই ধরনের আবেদনের ভিত্তিতে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা এবং উমেশ কামটের ক্ষেত্রেও একই আদেশ দেওয়া হয়েছিল।

    ২৫ নভেম্বর হাইকোর্ট পুনমের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি, সেই ভিত্তিতে আদালত থেকে জানানো হয়েছে, নোটিশ পাঠানো হোক। কিন্তু পিটিশনারের উপর কোনো রকম জবরদস্তিমূলক আচরণ করা যাবে না।

    মূলত এর মধ্যে গ্রেফতার হওয়ার আশঙ্কা নেই পুনম পাণ্ডের। গত বছর অক্টোবরে পর্নোগ্রাফিকাণ্ডে পুনমের জড়িত থাকার অভিযোগ আনা হয়।  

    পুনমের আইনজীবীর দাবি, এই অভিনেত্রী তদন্তে সব রকম সাহায্য করে চলেছেন। এই সময়ে তাকে গ্রেফতার করার কোনো যুক্তি নেই। ওটিটি মাধ্যমে তার কিছু ভিডিও দেখানো হয়েছিল, এটাই তার বিরুদ্ধে ওঠা একমাত্র অভিযোগ।  

    এর আগে ১৫ ডিসেম্বর দেশটির সুপ্রিম কোর্ট রাজ কুন্দ্রার জন্যও একই ধরনের নির্দেশ দেয়। রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্নোগ্রাফির চক্র চালাতেন। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ