ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ছেলে নাকি মেয়ের মা হয়েছেন পপি!

     ছেলে নাকি মেয়ের মা হয়েছেন পপি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত বছরের শেষ প্রান্তে এসে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির মা হওয়া খবরে বেশ সরগরম হয় মিডিয়া পাড়া। যদিও এর বহু আগে থেকেই পপির বিয়ে হওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি পপি।

    এমনকি মিডিয়ার সবার কাছে যে নাম্বারটি ছিল সেটিও বন্ধ রেখেছেন। তবে একাধিক সূত্র থেকে জানা যায় তিনি যাকে বিয়ে করেছেন তিনি পেশায় একজন ব্যবসায়ী। পরবর্তীতে গত বছরের ২৯ অক্টোবর বিনোদন মাধ্যমে বেশ জোরেই আওয়াজ ওঠে তিনি সন্তানের মা হয়েছেন। কিন্তু সে খবরটিও গুঞ্জনই থেকে যায়।

     

    সম্প্রতি ফের খবর ছড়িয়ে পড়ে পপি কন্যা সন্তানের মা হয়েছেন। তবে এই নায়িকার পারিবারিক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একটি তথ্য। আর তা হচ্ছে পপি গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখে পুত্র সন্তানের মা হয়েছেন। তার কোন কন্যা সন্তান হয়নি।

    সূত্র থেকে আরও নিশ্চিত হয়ে জানা যায়, নায়িকা পপি সন্তান জন্ম দিয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে স্বামী সংসার ও সন্তান নিয়ে রাজধানীর উত্তর ঢাকাতেই বসবাস করছেন।

    তবে এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে লেখা হয়েছিল পপি নাকি কন্যা সন্তানের মা হয়েছেন। আর এই তথ্যটি সঠিক নয় বলে দাবি সূত্রের। কারণ পারিবারিক সূত্র জানা গেছে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

    উল্লেখ্য, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে নিজের আত্মপ্রকাশ করেন পপি। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা দিয়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তারপর একাধারে অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন তারকা খ্যাতি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ