ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • করোনা আক্রান্ত তনুশ্রী চক্রবর্তী

     করোনা আক্রান্ত তনুশ্রী চক্রবর্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনার থাবা থেকে বাদ যাচ্ছেন না কেউই। টলিউডের প্রায় সব তারকাই করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

    সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজেই জানালেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তিন দিন আগে পরীক্ষা করেও তিনি নেগেটিভ ছিলেন। কিন্তু তবুও করোনা এড়াতে পারলেন না।

    অভিনেত্রী এও জানিয়েছেন, করোনা পরীক্ষা নেগেটিভ আসার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু গত পরশু দিন থেকে খুব জ্বর আসে তার। আর এরপরেই করোনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট আসে। 

    তনুশ্রী লিখছেন, 'সব সাবধানতা বজায় রেখেও আমি করোনা আক্রান্ত হয়েছি এবং নিজেকে আইসোলেট করে নিয়েছি। তিন দিন আগেই আমার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তারপর থেকে আমি বাইরে বের হইনি। কিন্তু গত পরশু দিন থেকে আমার জ্বর আসে। সৌভাগ্যবশত আমি এখন ভালো আছি।'

    চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি। জ্বর কমলেও দুর্বলতা আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের আরও কয়েকজন তারকা। তবেই প্রত্যেকেই প্রায় বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছেন। 

    অভিনেতা দেব উপসর্গহীন পজিটিভ হয়েছিলেন। তিন দিনের মধ্যেই তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। এছাড়া টলি তারকাদের মধ্যে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, সৃজিত মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, ঋদ্ধি সেনসহ আরও অনেকে করোনা আক্রান্ত হন।

    সূত্র : নিউজ১৮


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ