ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় মহিষের লড়াই

    কলাপাড়ায় মহিষের লড়াই
    কলাপাড়ায় ‍ঐতিহ্যবাহী মহিষের লড়াই প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের আবাসন সংলগ্ন বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়।

    স্থানীয় মো.শহজান তালুকদার ও মো.কামাল তালুকদার এর আয়োজন করেন। এতে তাদের দু’টি বলি মহিষ অংশগ্রহন করে। থেমে থেমে চলে এ লড়াই। যা দেখে উল্লাসিত দর্শকরা ছিলো বিলের চার পাশে।

    স্থানীয়রা জানায়, দুইটি মহিষ প্রচন্ড ভাবে একে অপরকে হারানোর জন্য যুদ্ধ চালাচ্ছিলো। লড়াই শেষ না হলেও মহিষ পালক ওই মহিষ দু’টিকে বিভক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু কোন কিছুতেই যেন থামছিলোনা মহিষ দু’টি। প্রায় ৩০ মিনিট লড়াইয়ের এক পর্যায় মো.কামাল তালুকদারের মহিষ মো.শহজান তালুকদারের মহিষকে পরাজিত করে।

    বলি মহিষের মালিক মো.শাহজান তালুকদার বলেন, বাড়িতে অনেক মহিষ আছে। তবে চেলা দেয়ার জন্য গত ১১ দিন আগে এ মহিষটি কেনা হয়েছে। তাই চাচাতো ভাইর ছেলের একটি বলি মহিষের সাথে লড়াই দেয়া দেয়া হয়। এতে তার মহিষটি পরাজিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

    অপর বলি মহিষের মালিক মো.কামাল তালুকদার বলেন, মহিষের লড়াই গ্রামবাংলার ঐতিহ্য। তাদের বাপ দাদারা বিগত দিনে এ রকম আয়োজন করেছেন। আমরাও পারিবারিকভাবে এ মহিষের লড়াইয়ের অয়োজন করেছি।

    বলিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ন কবির বলেন, শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে এ মহিষের লড়াই সম্পন্ন হয়েছে। আমিও সেখানে উপস্থিত ছিলাম। এমন লড়াই এখন আর সচারচর দেখা যায়না।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ