ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • শাহরুখের গোপন তথ্য ফাঁস করলেন ফারাহ

    শাহরুখের গোপন তথ্য ফাঁস করলেন ফারাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খানের সঙ্গে নির্মাতা ফারাহ খানের বন্ধুত্ব দীর্ঘদিনের। সিনেপ্রেমীরা এ কথা কমবেশি জানেন। ফারাহ পরিচালিত চারটি সিনেমায় অভিনয় করেছেন এসআরকে। সবগুলো সিনেমাই হয়েছিল সুপারহিট।

    শাহরুখের সঙ্গে যারা কাজ করেন, তারা সবাই জানে, তিনি শুটিং সেটে দেরি করে আসেন। কখনোই সঠিক সময়ে সেটে পৌঁছাতে পারেন না খান সাহেব। অবশ্য শুটিং সেরে সবার শেষেই বাসায় ফেরেন তিনি।

    তবে দেরি করার এই রেকর্ড একবার ভেঙেছিল। সেটাও ফারাহ খান পরিচালিত সিনেমা ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি গানের শুটিংয়ে। ওই সিনেমার ‘দিওয়ানগি’ শিরোনামের গানে বলিউডের বহু তারকা পারফর্ম করেছিলেন। সবার সঙ্গে শাহরুখের নান্দনিক নাচ এখনও দর্শকদের চোখে লেগে আছে।

    ফারাহ জানান, ওই গানের শুটিংয়ের সময় একেবারে সঠিক সময়ে সেটে আসতেন শাহরুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী-নির্মাতা জানান, গানটির জন্য প্রতিদিন কমপক্ষে ৫ জন সুপারস্টারকে নিয়ে কাজ করতে হতো। প্রত্যেক তারকার শট নেওয়ার জন্য সময় লাগত দুই ঘণ্টার মতো। ওই গানের শুটিংয়ে শাহরুখ সময়মতো আসতেন। ফারাহর ভাষ্য, ‘শাহরুখের মতো মানুষ সময়মতো শুটিং সেটে! এটা এর আগে কখনো হয়নি, আর পরেও কখনো হবে না।’

    ঠিক কী কারণে ওই গানের জন্য শাহরুখ নিজের অভ্যাস বদলে ফেলেছিলেন, সেটাও জানালেন ফারাহ। তার মতে, ‘ওম শান্তি ওম’ সিনেমার প্রযোজক, উপস্থাপক সবকিছুই ছিলেন শাহরুখ। এ কারণে অনেক বেশি চাপ ছিল। সেই দায়িত্ববোধ থেকেই সময়জ্ঞান মেনে চলেছিলেন কিং খান।

    উল্লেখ্য, ‘দিওগানগি’ গানে শাহরুখের সঙ্গে পারফর্ম করেছিলেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, গোবিন্দ, সালমান খান, রানী মুখার্জি, কাজল, জুহি চাওলা, বিদ্যা বালান, শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, প্রীতি জিনতা, দীপিকা পাডুকোন, সাইফ আলী খানসহ আরও অনেক তারকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ