ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • মা হারালেন চিরকুট ব্যান্ডের গায়িকা সুমি

    মা হারালেন চিরকুট ব্যান্ডের গায়িকা সুমি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা হারালেন দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের গায়িকা, গীতিকার ও সুরকার শারমিন সুলতানা সুমি। তার মা শেলি খাতুন আজ রোববার (১৭ জানুয়ারি) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন তিনি।

    মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুমি নিজেই। সকাল ৭টায় তিনি ফেসবুকে লেখেন, ‘আযান পড়ছিল। আমার মা তার ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তার চাওয়া কবুল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

    এই গায়িকা তার পোস্টে আরও বলেন, ‘গত দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ূ মুখ ক্যানসারের সঙ্গে  সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

    সুমির বাবার নাম মকবুল হোসেন। দাম্পত্য জীবনে মকবুল হোসেন ও শেলি খাতুন পাঁচ কন্যা ও দুই পুত্রের জনক-জননী। তাদের মধ্যে সুমী গানের কারণে দেশ জুড়ে ব্যাপক পরিচিতি পান।

    উল্লেখ্য, ২০০২ সালে সমমনা অন্য সদস্যদের নিয়ে ব্যান্ড ‘চিরকুট’ গঠন করেন খুলনায় মেয়ে শারমিন সুলতানা সুমি। এর বাইরে একটি বিজ্ঞাপনী এজেন্সির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন সুমী।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ