ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • প্রতিবেশীর বিরুদ্ধে মানহানি মামলা সালমান খানের

      প্রতিবেশীর বিরুদ্ধে মানহানি মামলা সালমান খানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। বলিউড সুলতানের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন কেতন কক্কর নামের ওই ব্যক্তি। সেই কারণেই মুম্বাইয়ের সিটি সিভিল কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

    সালমান খানের পক্ষ থেকে অভিযোগ করে তার আইনজীবী জানান, সোশ্যাল মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি সালমান খানের নামে আপত্তিকর মন্তব্য করেছেন। এজন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এ সম্পর্কিত কনটেন্টগুলো সরিয়ে ফেলতে হবে। অভিযোগে কেতনসহ আরও দু’জনের নাম উল্লেখ করেছেন সালমান। তারা ওই সাক্ষাৎকারের ভিডিওতে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

    বলিউড তারকার করা অভিযোগের জবাবে কেতনের আইনজীবী জানান, সালমান খান অনেক সময় নিয়ে মানহানির মামলা করেছেন। মামলার খবর অনেক পরে তার মক্কেল কেতন কক্কর পেয়েছেন। ফলে এ বিষয়ে জবাবদিহি করতে আরও কিছু সময় প্রয়োজন। দুই পক্ষের কথা শুনে আগামী ২১ জানুয়ারি শুনানির পরবর্তী দিন হিসেবে ধার্য করেছেন আদালত।

    কেতন কক্কর একজন ভারতীয় প্রবাসী। অবসরের পর দেশে থাকার পরিকল্পনা নিয়ে এসেছেন তিনি। সালমানের পানভেলের ফার্ম হাউসের পেছনে তার একটি জমি রয়েছে। কেতনের অভিযোগ ছিল, সেই জমিতে যাওয়ার রাস্তা আটক দিয়েছেন সালমান।

    যদিও ভাইজানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেতনের নথিপত্রে সমস্যা থাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর থেকেই কেতন সালমানের নামে আপত্তিকর মন্তব্য করে চলেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ