ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • কী কারণে ৩ বার ‘আলহামদুলিল্লাহ’ বললেন মাহি?

    কী কারণে ৩ বার ‘আলহামদুলিল্লাহ’ বললেন মাহি?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকে তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সঙ্গে ভালোবাসার এক হালি ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি!

    তার হঠাৎ এমন পোস্ট নিয়ে রহস্যের দানা বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মাঝে। অনেকেই সুখবরের আশায় আছেন।

    তবে মাহি জানালেন তেমন কিছুই নয়।  ফেসবুকে ইউজার নেমে স্বামীর নাম জুড়ে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ লিখেছেন তিনি।

    শনিবার ফেসবুকের ইউজার নেমে পরিবর্তন আনেন মাহি। নিজের নাম মাহিয়া মাহির সঙ্গে স্বামীর নাম জুড়ে দিয়ে মাহিয়া সরকার মাহি বনে যান।

    এর পর ফেসবুকে স্বামীর সঙ্গে সদ্য তোলা তিনটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার এক হালি ইমোজি!

    বিষয়টি নিয়ে এ নায়িকা জানান, নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ নামটি যোগ করেছেন। সেই খুশিতেই তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন। প্রকাশ করেছেন দুজনের ভালোবাসাময় নতুন তিনটি ছবি।

    দাম্পত্য জীবনের সুখকর সব স্মৃতিই ফেসবুকের পাতায় জমা করেন এ চিত্রনায়িকা।  কিছু দিন আগেই স্বামীকে নিয়ে ওমরাহ পালন করে এসেছেন। দেশে ফিরেই ঘুরতে যান কক্সবাজারে। এর পর অভিনয়ে মননিবেশ করেন। সব তথ্য ও ছবি ফেসবুকে আপলোড করে জানিয়েছেন মাহি। সব মিলিয়ে মাহি-রাকিবের দাম্পত্য জীবন নির্ঝঞ্ঝাট ও দারুণ কাটছে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় স্বামীর সঙ্গে এখন সুখেই আছেন এ চিত্রনায়িকা।

    প্রসঙ্গত, গেল বছর ব্যবসায়ী ও গাজীপুরে রাজনীতির সঙ্গে জড়িত রাকিব সরকারের সঙ্গে বিয়েরবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ