ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • করোনায় আক্রান্ত ফারিয়া শাহরিন

    করোনায় আক্রান্ত ফারিয়া শাহরিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
    শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন এই অভিনেত্রী।

    গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ফারিয়া শাহরিন। তারপর কোভিড-১৯ পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। ফারিয়া শাহরিনব লেন, আমি কোভিড-১৯ পজিটিভ। দয়া করে ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ করুন। মাস্ক পড়ুন। আমার জন্য সবাই দোয়া করবেন।

    সবার প্রতি অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেন, আমার মতো বেশি আত্মবিশ্বাসী হবেন না। আপনি করোনার চেয়ে বেশি শক্তিশালী ভাবলেই শেষ! দরকার ছাড়া কেউ বাইরে বের হবেন না। বিয়ের মৌসুম বুঝলাম। কিন্তু বিয়ের দাওয়াত খেতে গিয়ে মইরেন না। আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার মতো যাতে কেউ কষ্ট না পান তাই অনুরোধ করছি। সুতরাং পরিবার, বাচ্চা-কাচ্চার কথা ভেবে নিরাপদে থাকুন।

    দেশে ফের করোনায় সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৮৭১ নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৭৮ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। এসময় ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ