ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • বাংলাদেশি গানে নুসরাতের চমক

     বাংলাদেশি গানে নুসরাতের চমক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনে তৃণমূলের সাংসদ তিনি। এবার বাংলাদেশি গানে কোমর দুলালেন নুসরাত জাহান। ‘নাচ ময়ূরী নাচ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের লুইপা।

     

    কৌশিক হোসেন তাপসের ফিচারিং-এ গানটির কথাগুলো এমন ‘নাচ ময়ূরী নাচ পেখম তুইল্যা নাচ/নাচ ময়ূরী নাচ সব দুঃখ ভুইল্যা নাচ/নাচ ময়ূরী নাচ হেলিয়া দুলিয়া নাচ।’ এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।

     

    শুক্রবার ১৪ জানুয়ারি মিউজিক ভিডিওটির টিজার টি এম রেকর্ডের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মুক্তি পেয়েছে। তাতে দেখা যায়, ময়ূরের সাজে ক্যামেরাবন্দি হয়েছেন নুসরাত। তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। টিজারটি ফেসবুকে প্রকাশের ৯ ঘণ্টার মধ্যে ভিউ দাঁড়িয়েছে ১১ লাখের উপরে।

    মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। খুব শিগগির পুরো গানটি মুক্তি পাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ