ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আশরাফুলকে নিয়ে বাজে মন্তব্য, প্রধান নির্বাচকের পদ হারাচ্ছেন নান্নু

    আশরাফুলকে নিয়ে বাজে মন্তব্য, প্রধান নির্বাচকের পদ হারাচ্ছেন নান্নু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটা সময় দেশের ক্রিকেটের সুপারস্টার ছিলেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই তাকে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার হিসেবে অ্যাখ্যায়িত করে থাকেন।

    কিন্তু কিছু দুষ্ট লোকের পাল্লায় পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের মতো অনৈতিক কাজে জড়িয়ে নিজের সুনাম নষ্ট করেন আশরাফুল। নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

    আশরাফুলের মতো একজন তারকা ক্রিকেটারকে নিয়ে মেজাজ হারিয়ে সম্প্রতি উল্টা-পাল্টা বক্ত্য দেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যে কারণে তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

    নান্নুর পরিবর্তে দীর্ঘদিন ধরে সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করে যাওয়া হাবিবুল বাশার সুমনকে দেওয়া হতে পারে প্রধান নির্বাচকের দায়িত্ব। আর সহকারী নির্বাচক হিসেবে আগে থেকেই আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তার সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে যুক্ত হতে পারেন হান্নান সরকার।

    প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর সিনিয়র নির্বাচক হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুজনেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাজ করেছেন।

    এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন প্রধান জালাল ইউনুস বলেন, নির্বাচক কমিটি নিয়ে না ভেবে উপায়ও নেই। কারণ মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশারের সঙ্গে আমাদের (বিসিবি) চুক্তি শেষ হয়েছে। কাজেই আমাদের একটা কিছু করতে হবে।

    বিসিবির এই পরিচালক আরও বলেন, নিউজিল্যান্ড সিরিজ যেহেতু শেষ হয়েছে, তাই এখন আমরা নির্বাচক কমিটি নিয়ে বসব। ব্যাস, এতটুকুই শুধু বলতে পারি। কিন্তু চেঞ্জ হবে কী হবে না? নাকি নান্নু-সুমন নিজ নিজ পদে বহাল থাকবেন- এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। করবও না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ