ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • মিমের স্বামী করোনায় আক্রান্ত

    মিমের স্বামী করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। পাত্রের নাম সনি পোদ্দার। পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়।

    বিয়ের তিনদিন পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান মিম। সেখানে গত শুক্রবার (৭ জানুয়ারি) বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাই পরিবার নিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছিলেন মিম।

    এই সুখের মধ্যেই হালকা দুঃসংবাদ খবর পেলেন অভিনেত্রী। তার স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত হয়েছেন। মিম নিজেই মঙ্গলবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

    মিম বলেন, ‘আমার জীবনসঙ্গী সনি করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

    ১৫ জানুয়ারি স্বামীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল মিমের। কিন্তু করোনার কারণে সে আয়োজনটি স্থগিত করা হয়েছে। মিম বলেন, ‘সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানিয়ে দেব।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ