ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নায়িকা নুসরাত

    সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নায়িকা নুসরাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রচুর কাজের প্রস্তাব পান ওপার বাংলার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। কিন্তু এখন আর খুব বেশি কাজ করতে চান না বলে জানিয়েছেন এই তারকা।

    ২০২০ সাল থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বারবার খবরের শিরোনামে এসেছেন নুসরাত। ২০২১ সালটা ছিল তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই বছর প্রথমবার মাতৃত্বের স্বাদ পান তিনি। একইসঙ্গে নিখিলের সঙ্গে বিচ্ছেদ ও সন্তানের পিতৃ পরিচয় দেওয়া নিয়ে বছরটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।

    তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে নুসরাত নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে বেশকিছু সিনেমার কাজ সম্পন্ন করেছেন তিনি।

    এক সাক্ষাৎকারে নুসরাত জানান, তিনি আর আর বেশি সিনেমা করতে চান না।  

    এর কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ঈশানের (নুসরাতের ছেলে) প্রথম হাসি প্রথম হাঁটা, কথা বলা কোনো কিছু মিস করতে চাই না, আমি সবকিছু রেকর্ড করে রাখি। তাই আমি এই মুহূর্তে বেছে সিনেমা করতে চাই, যেমন ‘স্বস্তিক সংকেত’ রুদ্রাণীর চরিত্রে এরকম ধরনের চরিত্র করতে চাই। ’ 

    ২১ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘স্বস্তিক সংকেত’। সায়ন্তন ঘোষালের এই থ্রিলারে লেখিকা রুদ্রাণীর ভূমিকায় হাজির হবেন নুসরাত। এছাড়াও যশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখননি’ সিনেমাতেও দেখা যাবে তাকে। এছাড়া সম্পন্ন করেছেন ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমার কাজ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ