ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মহিপুরে অতিরিক্ত মদ খেয়ে বৃদ্ধের মৃত্যু

    মহিপুরে অতিরিক্ত মদ খেয়ে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে খালিপেটে অতিরিক্ত মদপানে মোলায়েম খান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লতাচাপলী ইউপির আলিপুর বাজার সংলগ্ন গদি পট্রি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোলায়েম খান ঐ ইউপির খাজুরা গ্রামের মৃত এছাহাক খানের ছেলে।  

    পুলিশ জানায়, ঐ বৃদ্ধ বেলা এগারোটার দিকে অতিরিক্ত মদ্যপান করে প্রায় অচেতন অবস্থায় বাজরে একটি গদির সামনে পড়েছিলো। পরে দুপুর দুইটার দিকে তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    এদিকে মৃত্যুর আগে তিনি খালি পেটে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্থানীয়রা। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে মদ পান করে আসছিলেন।

    মহিপুর থানার ওসি (তদন্ত) মনোয়ার হোসেন জানান, অতিরিক্ত মদ্যপানে বৃদ্ধ মোলায়েম খানের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ