ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • অর্থ আত্মসাতের অভিযোগ

    কলাপাড়ার ধুলাসার ইউপি চেয়ারম্যানের নামে মামলা

    কলাপাড়ার ধুলাসার ইউপি চেয়ারম্যানের নামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিআর, রাজস্ব ও এলজিএসপির ১৩ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ যথাযথ ভাবে না করে টাকা আত্মসাতের অভিযোগে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল আকনের নামে মামলা করা হয়েছে। একই ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ জামান হোসেন রোববার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন। আদালত পিবিআাই পটুয়াখালী জেলা প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

    মামলায় বলা হয়েছে, ২০১৭-২০১৮ অর্থবছরে শেখ রাসেল স্মৃতি সংসদ সংষ্কার করতে টি আর এর এক লাখ ৩৫ হাজার, একটি রাস্তা মেরামতের এক লাখ ৩৫ হাজার টাকাসহ এলজিএসপি ও রাজস্ব খাতের বিভিন্ন অংকের সাতটি প্রজেক্টের ১৩ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ যথাযথ ভাবে না করে আত্মসাত করেছেন। এর প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন।

    চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল আকন জানান, প্রকল্পের কাজ তিনি যথাযথ ভাবে বাস্তবায়ন করেছেন। কোন ধরনের সমস্যা নেই। শুধুমাত্র হয়রানি ও তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ মামলা করা হয়েছে। তিনিও সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ