ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • রাজ-পরীর বিয়ে হয়েছিলো যে তারিখে

    রাজ-পরীর বিয়ে হয়েছিলো যে তারিখে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জীবনে অনেকবার বিয়ে করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তবে তা ছিল শুধুই সিনেমার পর্দায়। তবে এবার সিনেমার কোনো দৃশ্যে নয়, সত্যিই বিয়ে করেছেন পরীমণি। শুধু তাই নয় মাও হতে চলেছেন এই নায়িকা।

    সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে ‘মা হওয়ার’ বিষয়টি পরী নিজেই নিশ্চিত করেন। পরী জানান, সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

    এর আগে গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন বলে জানান পরীমণি। তবে ইচ্ছে করেই প্রকাশ্যে আনেননি বিয়ের বিষয়টি।

    পরী বলেন, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দীন সেলিম নিজেই।

    পরীমণি জানান, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি। তখন রাজ আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়।তারপর ‘গুণীন’ সিনেমার সেটে আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

    তিনি বলেন, বিয়ের পরই আমরা সন্তান নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।আজ পরীক্ষায় আমার পজিটিভ আসে।তিন সপ্তাহ ধরে আমি গর্ভবর্তী। শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। খবরটি পেয়ে আনন্দে কেঁদে ফেলেছি।

    পরীমণি বলেন, এ অনুভূতি প্রকাশ করার মতো নয়।মনে হচ্ছে এ মুহূর্তে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী। আমার পরী হয়ে আকাশে উড়তে ইচ্ছা করছে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জীবনের সেরা উপহার এটি।

    এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তারা। পরীমণি জানান, ছেলে হলে নাম হবে ‘রাজ্য’ আর মেয়ে হলে তার নাম রাখবেন ‘রাণী’।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ