ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কাজ খুঁজছেন ভিকি কৌশল

     কাজ খুঁজছেন ভিকি কৌশল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যারিয়ারের শুরু থেকেই তুমুল জনপ্রিয়তা ও প্রশংসায় ভাসছেন সদ্যবিবাহিত ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশল। ২০১৯ সালে উরি ও গতবছর মুক্তি পাওয়া সরদার উধম সিনেমাও ব্যাপক প্রশংসিত দর্শকমহলে।

    এবার এ জনপ্রিয় অভিনেতাই সরাসরি কাজ চেয়ে বসলেন খ্যাতিমান পরিচালক আনন্দ এল রাইয়ের কাছে।


    কিছু দিন আগে আনন্দ এল রাইয়ের সিনেমা আতরাঙ্গি রে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন সারা আলি খান, ধানুশ ও অক্ষয় কুমার।

    ভিকি সিনেমাটি দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছে। সেই পোস্টে পরিচালকের পরের সিনেমায় তাকে সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন এ অভিনেতা।

    এদিন সিনেমাটির একটি পোস্টার পোস্ট করে ভিকি লেখেন, ‘কী মিষ্টি একটি সিনেমা। খুব মজা পেলাম। আর খুবই কঠিন এক চরিত্রে কী অসাধারণভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন সারা আলি খান।’

    তবে শুধু সারার প্রশংসাই করেননি ভিকি। একই সঙ্গে প্রশংসায় পঞ্চমুখ ধানুশ ও অক্ষয়ের।

    ধানুশকে ট্যাগ করে ভিকি লেখেন, ‘অসাধারণ প্রতিভা।’ আর অক্ষয়কে সিনেমাটির একটি গানের এক লাইন ট্যাগ করেই বুঝিয়ে দিয়েছেন তিনি কী অসাধারণ।

    এরপরই পরিচালক আনন্দ এল রাইয়ের উদ্দেশে ভিকি লেখেন, ‘স্যার, দয়া করে আপনার পরবর্তী সিনেমায় আমাকে কাজের সুযোগ দিন।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ