ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • আবৃত্তিশিল্পী হাসান আরিফের অবস্থা আশঙ্কাজনক

     আবৃত্তিশিল্পী হাসান আরিফের অবস্থা আশঙ্কাজনক
    বেঙ্গল ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে আবৃত্তি করছেন হাসান আরিফ । ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দেড় মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন হাসান আরিফ। এর মধ্যেই গত শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

    এ বিষয়ে গনমাধ্যমকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, হাসান আরিফের অবস্থা শঙ্কামুক্ত নয়। তিনি লাইফ সাপোর্টে আছেন। তবে দুদিন আগে যে শঙ্কাটাপন্ন অবস্থা হয়েছিল, তার থেকে এখন একটু বেটার। প্রেসার নিয়ন্ত্রণে আছে। তবে তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন।


    এ ছাড়া জোটের সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফও এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

    হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ