ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিধ্বস্ত টাইগাররা, ফলোঅনের শঙ্কা

    বিধ্বস্ত টাইগাররা, ফলোঅনের শঙ্কা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে নিজেদের প্রথম ইনিংসে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। সাউদি ও বোল্টের বোলিং তোপে কাঁপছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এখন প্রশ্ন উঠেছে ফলোঅন এড়াতে পারবে কি টাইগাররা? যেটা কঠিনই মনে হচ্ছে। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৩২২ রান। এই মুহূর্তে চা বিরতিতে দুই দল। চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭ রান।


    এদিকে হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। কিউইদের হয়ে ২৫২ রান করেন অধিনায়ক টম লাথাম এবং ১০৯ রান করেছেন কনওয়ে। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পান শরিফুল এবং এবাদত হোসেন।


    অধিনায়ক টম লাথামকে প্যাভিলিয়নে ফেরানোর পর ঝড়ো গতিতে ব্যাটিং করতে থাকেন টম ব্ল্যান্ডেল। ৮ চারে ৬০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। এদিকে কিউই অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরানোর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথামের পাশে জ্বলজ্বল করেছে ২৫২ রান। ২ ছয় এবং ৩৪ চারের কল্যাণে ক্যারিয়ারের প্রথম আড়াইশ রান করেছেন তিনি।

     


    এদিকে প্রথম দিনের হতাশার পর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনে সোমবার (১০ জানুয়ারি) দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বলতে গেলে বাংলাদেশের পকেটে গেছে। আগের দিনের মাত্র এক উইকেটের পর এদিন চার চারটি উইকেট শিকার করেছে বাংলাদেশি বোলাররা।


    তবে দ্বিতীয় দিনে এসে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামলেও কাজ যা করার আগেই করে ফেলেছেন টম লাথাম-কনওয়েরা। বলতে গেলে রান পাহাড়ে স্বাগতিকরা।


    কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্বের গুরুদায়িত্ব টম লাথামের কাঁধে। সেই চাপেই কি না, প্রথম টেস্টে ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টে যেন আস্ত 'রানমেশিন' বনে গেলেন তিনি। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পূর্ণ করার পর দ্বিতীয় দিনে দেখা পান ডাবল সেঞ্চুরির।

     

     

    নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে কোনো উদ্বোধনী ব্যাটসম্যানের দ্বিশতক পাওয়ার মাত্র পঞ্চম ঘটনা এটি, সর্বশেষ ১৯৯৭ সালে ইনিংস উদ্বোধন করতে নেমে ম্যাচের প্রথম ইনিংসে দ্বিশতক পেয়েছিলেন ব্রায়ান ইয়াং।


    ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় তথা শেষ টেস্টে রোববার (৯ জানুয়ারি) টস জিতে বল করতে নেমে তেমন কিছুই করতে পারেনি মুমিনুল বাহিনী। অন্যদিকে, নিউজিল্যান্ডের জন্য গল্পটা প্রত্যাবর্তনের। প্রথম ম্যাচে বাজে খেলার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ