ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • প্রেমের গুঞ্জন, মুখ খুললেন প্রভা!

     প্রেমের গুঞ্জন, মুখ খুললেন প্রভা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শোবিজ অঙ্গনে আলোচিত এক নাম সাদিয়া জাহান প্রভা। একাধারে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। বছরের শুরুতেই গায়ক ইমরানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। এ নিয়ে এখনও থামেনি কৌতুহল। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই জুটি। তবে মুখে কিছু না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে ছবিসহ এমনই এক পোস্টের মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী।

    রোববার (৯ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। তাতে দেখা যায়, বরাবরের মতো রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। ছবিটির ক্যাপশনে প্রভা লেখেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’


    প্রভা বিশ্বাস করেন কাউকে ধরে রাখা যায় না। আর সে কথা উল্লেখ করেই এই অভিনেত্রী লিখেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’ সমস্ত সংকট নিজেকেই কাটিয়ে উঠতে হয়। এ বিষয়টিও গত বছর খুব ভালো করে উপলদ্ধি করেছেন প্রভা। তা জানিয়ে তিনি লেখেন, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।’

    লেখাটির শেষাংশে প্রভা জানান, গত বছরটি গেম চেঞ্জার ছিল। কিন্তু জীবনের কি কি বদলে গেল, কীভাবে হলো সেসব বিষয় আড়ালে রেখেছেন সংগ্রামী এই অভিনেত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ