ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • মিশা-জায়েদের বিরুদ্ধে থানায় জিডি

    মিশা-জায়েদের বিরুদ্ধে থানায় জিডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিল্পী সমিতির কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।

    জানা গেছে, সমিতির ২৪০ জন সদস্যের চাঁদা নিয়ে রশিদ না দেওয়ার অভিযোগে শনিবার (৮ জানুয়ারি) রাতে এ জিডি করা হয়েছে। তেঁজগাও শিল্পাঞ্চল থানায় লিপিবদ্ধ হওয়া জিডির নম্বর ৩৮৮।

    জিডি সূত্রে জানা গেছে, ২৪০ জন সদস্য শিল্পী সমিতির বার্ষিক চাঁদা হিসেবে জনপ্রতি ২৪০০ টাকা করে সমিতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাকির ও জামালের কাছে জমা দিয়েছেন। চাঁদার রশিদ সাথে সাথে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ১৫ দিন ধরেই দিচ্ছি দিচ্ছি বলে দিচ্ছে না। কিন্তু মিশা-জায়েদ খান প্যানেলের সব সদস্যদের চাঁদার রশিদ দেওয়া হয়েছে।

    জিডিতে আরমান অভিযোগ করেছেন, জায়েদ খান নিয়মিত অফিস করলেও আমাদের রশিদে স্বাক্ষর করেনি। মিশা-জায়েদ প্যানেলের সদস্যরা নিজেদের প্যানেলের স্বার্থেই এই পন্থা অবলম্বন করেছে। তাই ভবিষ্যতের জন্য ডায়েরি করা প্রয়োজন।

    এদিকে আগামী ২৮ জানুয়ারি ২০২২-২০২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান প্যানেলে নির্বাচন করবেন। অন্য প্যানেলটতে একুশে পদকজয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ নেতৃত্ব দিচ্ছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ