ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া 
  • ফের করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

     ফের করোনায় আক্রান্ত ঋতুপর্ণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও করোনায় আক্রান্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার।

    তবে এবার ঋতুপর্ণা সেনগুপ্ত একা নন, স্বামী সঞ্জয় বাদে তার পরিবারের সবাই এই মহামারিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।


    ‘অচেনা উত্তম’ নামে একটি সিনেমায় কাজ করেছেন ঋতুপর্ণা। এতে মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিংয়ের জন্য কিছুদিনের জন্য দার্জিলিং গিয়েছিলেন এ অভিনেত্রী।

    শীতে দার্জিলিংয়ের অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে পরিবারের অন্য সদস্যদের সেখানে নিয়ে যান এ অভিনেত্রী। দার্জিলিং থেকে কলকাতায় ফেরার পর ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় সবার। এরপর করোনা পরীক্ষা করালে স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানান ঋতুপর্ণা।

    অভিনেত্রী বলেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। এরপরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়িতেই নিজেদের বন্দি করে রেখেছি। ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী চলছি।

    উল্লেখ্য, গত ক’দিনে টলিউডে করোনা পজিটিভ হয়েছেন রাজ-শুভশ্রী, মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত, সৃজিত, শ্রীলেখা প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ