ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা সিডনি পোয়াটি আর নেই

    হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা সিডনি পোয়াটি আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা অস্কার জয়ী সিডনি পোয়াটির ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন। সিডনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাহামার পররাষ্ট্র মন্ত্রী মিশেল।

    ‘লিলিস অব দ্য ফিল্ড’ ছবির জন্য ১৯৬৩ সালে অস্কার পান তিনি। সেরা অভিনেতা হিসাবে এই পুরস্কার পেয়েছিলেন তিনি।

    ১৯৫৮ সালে প্রথমবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ ছবির জন্য প্রথমবার মনোনয়ন পান তিনি।

    সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে মনোনয়ন পাওয়ার পাঁচ বছর পর তার ঝুলিতে ধরা দিয়েছিল এই পুরস্কার।

    ১৯৫৫ সালে ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ তার জীবনের প্রথম সিনেমা। সেই সিনেমায় হাইস্কুলের ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

    ১৯২৭ সালে মিয়ামিতে জন্ম সিডনির। বেশ কয়েক মাসের প্রিম্যাচিওর হিসাবে জন্মেছিলেন তিনি। জন্মের সময় শীর্ণকায় হওয়ায় তার মা ছুটেছিলেন জ্যোতিষীর কাছে।

    সেদিন সিডনির মাকে দেওয়া জ্যোতিষীর আশ্বাস অবশ্য ভুল হয়নি। প্রাণে তো বেঁচেছিলেনই, খ্যাতিও অর্জন করেছিলেন অসুস্থ হয়ে জন্মানো সিডনি। তার বাবা ছিলেন কৃষক।

    তিনি প্রায়শই মিয়ামি থেকে ফ্লোরিডা এবং বাহামায় যাতায়াত করতেন। সেজন্য সিডনির বেড়ে ওঠা বাহামায়। ১৫ বছর বয়সে আমেরিকার মিয়ামিতে চলে আসেন তিনি।

    পরের বছর আসেন নিউইয়র্কে। ১৬ বছর বয়সে তিনি যোগ দেন আমেরিকান নিগ্রো থিয়েটারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ