ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবই : নিপুণ

    যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবই : নিপুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমার অবস্থা ভালো করতে পারবেন। তিনি যতদিন এফডিসিতে না আসবেন সিনেমার কোনো উন্নতি হবে না। তাই নির্বাচনে জয়ী হয়ে যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনব।

    আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এফডিসিতে আলাপকালে এমন কথা বলেন নিপুণ। তিনি বলেন, আসন্ন নির্বাচনে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আমার প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব।

    কেন নির্বাচনে অংশ নিচ্ছেন জানতে চাইলে নিপুণ বলেন, করোনার শুরুতে খুব কাছে থেকে দেখেছি এই সেক্টরে অনেক সমস্যা আছে। সমিতি গুলোর মধ্যে দ্বন্দ্ব। এসব দ্বন্দ্ব দূর করতে নতুন নেতৃত্ব দরকার। সবাইকে কাজে ফেরাতে চাই।

    নিপুণ বলেন, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরবের মতো তারকা শিল্পীরা সবাই আমরা একসাথে নির্বাচনে অংশ নিচ্ছি। প্রত্যেকে একেকজন আলাদা আলাদা ফিগার এবং যোগ্য।

    নিপুণ আরো বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর কাছে যাব। তাকে এফডিসির সমস্যাগুলো জানাব। এজন্য যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আর এই নেতৃত্বের দিক থেকে আমরা মনে করি আমাদের প্যানেল জয়ী হওয়া উচিত।

    ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ছাড়াও আরেকটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিশা সওদাগর ও জায়েদ খান।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ