ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • টি-টোয়েন্টিতে ব্যাটারদের জন্য আরো সুবিধা আনল আইসিসি

    টি-টোয়েন্টিতে ব্যাটারদের জন্য আরো সুবিধা আনল আইসিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি ক্রিকেটের আইনে বদল আনছে আইসিসি। এই নিয়মের ফলে বোলারদের থেকে ব্যাটারদেরই বেশি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচে এত দিন স্লো ওভার রেটের কারণে ম্যাচের পর জরিমানা ও নিষেধাজ্ঞার মতো শাস্তি দিয়েছে আইসিসি। নিয়মটি পাল্টে এখন থেকে টি-টোয়েন্টিতে নতুন নিয়ম চালু করা হয়েছে।

    নতুন নিয়মে টি-টোয়েন্টি ক্রিকেটে মন্থর বোলিংয়ের জন্য সেই ম্যাচের মাঝেই শাস্তি দেওয়া হবে বোলিং দলকে। এখন থেকে কোনো দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভার শুরু করতে না পারে তাহলে বাকি ওভারের সময় ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের। সে ক্ষেত্রে ব্যাটারদের কাছে বাড়তি সুবিধা থাকবে শেষ দিকে বেশি রান তুলে নেওয়ার। আগে মন্থর ওভার রেটের জন্য ফিল্ডিং দলকে জরিমানা করা হতো।

    অনেক সময় অধিনায়ককে শাস্তি দেওয়া হতো ম্যাচ খেলতে না দিয়ে। এ ছাড়া আরো একটি নিয়ম আনছে আইসিসি। ইনিংসের মাঝে আইপিএলে যেমন আড়াই মিনিটের একটি জল খাওয়ার বিরতি দেওয়া হয়, আন্তর্জাতিক ম্যাচেও তেমনটাই করা হবে এবার থেকে। ১৬ জানুয়ারি জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের ম্যাচে প্রথম এই নিয়মে খেলা হবে। মেয়েদের ক্রিকেটে এই নিয়মে প্রথম ম্যাচ খেলা হবে ১৮ জানুয়ারি। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচ খেলবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ