ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে গর্বিত অঙ্কুশ

     প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে গর্বিত অঙ্কুশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ক্যারিয়ার শুরু করেছিলেন ছোট পর্দা দিয়ে। সিরিয়ালে একটা সময় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তখন সেভাবে ফিটনেস মেন্টেইন করতেন না। বছর খানেক আগেও অনেকটা স্থূলকায় ছিলেন অভিনেত্রী। যেটার জন্য ভক্তদের সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে।

    এরপর জেদ চাপে ঐন্দ্রিলার মাথায়। নিজেকে পুনরায় স্লিম ফিগারে নিয়ে আসার জন্য শুরু করেন জিম। অবশেষে সক্ষম হলেন অভিনেত্রী। প্রায় ১৫ কেজি ওজন কমিয়েছেন তিনি। তার বর্তমান রূপ দেখে বন্ধু, শুভাকাঙ্খীরা যারপরনাই খুশি।

    তবে ঐন্দ্রিলার এই পরিবর্তন নিয়ে একটু বেশিই আনন্দিত তার প্রেমিক-অভিনেতা অঙ্কুশ হাজরা। তিনি প্রেমিকাকে নিয়ে রীতিমতো গর্বিত। ঐন্দ্রিলার একটি খোলামেলা ছবি পোস্ট করেছেন অঙ্কুশ।

    ছবিতে দেখা যাচ্ছে, বিছানার ওপর হাঁটু গেঁড়ে বসে আছেন ঐন্দ্রিলা। তার পরনে টি-শার্ট। তবে শরীরের নিচের অংশে কিছু পরেছেন কিনা, তা দৃশ্যমান নয়। ছবিটি তুলেছেন অঙ্কুশ নিজেই। এরপর নিজেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন।

    ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘একজন সুন্দরী রেগে গেলে তাকে আরও সুন্দর লাগে। আমি ছবিতে ওর চেহারা নিয়ে ভাবিত নই। আমি আমার ছবি তোলার গুণের জন্য গর্বিত। কিন্তু মজা বাদ দিয়ে বলতে চাই, আমি তোমার (ঐন্দ্রিলা) এই পরিবর্তনে সত্যি সত্যি গর্বিত।’

    ঐন্দ্রিলার এই ছবি দেখে অবাক হয়েছেন টালিউডের আরও অনেক তারকা। শুভশ্রী গাঙ্গুলি মন্তব্য করেছেন, ‘হট!’, আবার অভিনেতা বিক্রম চ্যাটার্জি লিখেছেন, ‘কালা টিকা লাগা তাড়াতাড়ি। বাচ্চা মেয়েদের এত হট হতে নেই!’

    প্রসঙ্গত, অঙ্কুশ ও ঐন্দ্রিলা দীর্ঘদিন ধরে প্রেম করছেন। একসঙ্গে বসবাসও করেন। তবে এখনো বিয়ের পর্বটা সারেননি। শোনা যাচ্ছে, নতুন বছরে সাত পাকে বাঁধা পড়তে পারেন তারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ