ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া 
  • এবার মিথিলাকে দেখা যাবে যৌনপল্লীর গল্পে নির্মিত সিরিজে

    এবার মিথিলাকে দেখা যাবে যৌনপল্লীর গল্পে নির্মিত সিরিজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখ্যার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মূলত তার পর থেকেই বড় পরিসরে অভিনয়ে ফেরা মিথিলার।

    কলকাতাতে এবার একটি ওয়েব সিরিজে যুক্ত হচ্ছেন তিনি।

    ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। ২০১৯ সালে একটি যৌনপল্লীর গল্পে নির্মিত হয়েছিল সিরিজটি। মন্টু পাইলটের ভূমিকায় ছিলেন সৌরভ দাস। তার বিপরীতে ভ্রমর চরিত্রে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়।

     

    এবার ‘মন্টু পাইলটের’ দ্বিতীয় সিজন নির্মাণ শুরু হচ্ছে। আর নতুন পর্বেই যুক্ত হচ্ছেন অভিনেত্রী মিথিলা। আর আগের মতো নীলকুঠির পাইলট হিসেবে দেখা যাবে সৌরভকে। তবে শোলাঙ্কি এ প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই তার পরিবর্তে নেওয়া হয়েছে মিথিলাকে।


    যদিও মিথিলার আগে আরও কয়েকজন অভিনেত্রীর কাছে সিরিজটির প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা হলেন, কৌশানি মুখার্জি, দেবলিনা চ্যাটার্জি ও আনুশা বিশ্বনাথন। সিরিজটিতে অভিনয় করতে তারা কেউই রাজি হননি।

    তবে এখনই মিথিলা শুটিংয়ে অংশ নিতে পারছেন না। কেননা বর্তমানে তার স্বামী সৃজিত মুখার্জি ও মেয়ে আইরা করোনাভাইরাসে আক্রান্ত। এ কারণে তিনিও রয়েছেন হোম কোয়ারেন্টিনে। সেটা শেষ হলে চিত্রায়নে অংশ নেবেন অভিনেত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ