ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • যৌনপল্লীর গল্পে ওয়েব সিরিজ

    যৌনপল্লীর গল্পে ওয়েব সিরিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। মূলত একটি যৌনপল্লীর গল্পে নির্মিত হয়েছিল সিরিজটি। মন্টু পাইলটের ভূমিকায় ছিলেন সৌরভ দাস। তার বিপরীতে ভ্রমর চরিত্রে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়।

    ২০১৯ সালে সিরিজটির প্রথম সিরিজন প্রচার হয়েছিল। এবার শুরু হচ্ছে এর দ্বিতীয় সিজন নির্মাণ। আর নতুন পর্বেই যুক্ত হচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভারতীয় গণমাধ্যম সূত্রেই তথ্যটি জানা গেছে।

    আগের মতো নীলকুঠির পাইলট হিসেবে দেখা যাবে সৌরভকে। তবে শোলাঙ্কি এ প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই তার পরিবর্তে নেওয়া হয়েছে মিথিলাকে। যদিও মিথিলার আগে আরো কয়েকজন অভিনেত্রীর কাছে সিরিজটির প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা হলেন, কৌশানি মুখার্জি, দেবলিনা চ্যাটার্জি ও আনুশা বিশ্বনাথন। তারা কেউ রাজি হননি।

    মিথিলা রাজি হলেও সহসা শুটিংয়ে অংশ নিতে পারছেন না। কেননা বর্তমানে তার স্বামী সৃজিত মুখার্জি ও মেয়ে আইরা করোনাভাইরাসে আক্রান্ত। এ কারণে তিনিও রয়েছেন হোম কোয়ারেন্টিনে। সেটা শেষ হলে চিত্রায়নে অংশ নেবেন অভিনেত্রী।

    উল্লেখ্য, ‘মন্টু পাইলট’ নির্মাণ করেছিলেন দেবালয় ভট্টাচার্য। এবারও তিনিই নির্দেশনা দেবেন। প্রথম সিজনের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছিলেন চন্দ্রায়ী ঘোষ, কাঞ্চন মল্লিক, অলিভিয়া সরকার প্রমুখ।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ