ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পটুয়াখালীতে সুবর্ণজয়ন্তী শুটিং প্রতিযোগিতা

    পটুয়াখালীতে সুবর্ণজয়ন্তী শুটিং প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সুবর্ণজয়ন্তী শুটিং প্রতিযোগিতা। বৃহস্পতিবার জেলা রাইফেলস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতা উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের এমপি অ্যাডভোকেট মো.শাহজাহান মিয়া।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুমন কুমার বালা, পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, পৌর মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন আকন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম খান।

    উল্লেখ্য, তিন দিনব্যাপী সুবর্ণজয়ন্তী শুটিং প্রতিযোগিতয় পটুয়াখালীর ৮টি উপজেলার ৫৯ জন বালক, ৪১ জন বালিকা, ৪০ জন অফিসিয়াল ও ২০ জন প্রফেশনাল প্রতিযোগী অংশগ্রহণ করেন।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ