ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • বিগ বসে বাঙালি অভিনেত্রীর কাণ্ডে উত্তাল নেট দুনিয়া

     বিগ বসে বাঙালি অভিনেত্রীর কাণ্ডে উত্তাল নেট দুনিয়া
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এই শো নিয়ে বিতর্কও কম নেই। এদিকে দিন দিন চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে চলেছে ‘বিগ বস ১৫’। আর শেষ পর্যায়ে জমে উঠেছে লড়াই। বিগ বসের ঘরের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন হিন্দি ভাষার ‘সাথ নিভানা সাথিয়া’ টিভি সিরিয়ালে গোপী বউমার চরিত্র রূপায়নকারী দেবলীনা ভট্টাচার্য ও রাশমি দেশাই।

    ব্যক্তিগত জীবনে দেবলীনা-রাশমি খুব ভালো বন্ধু। কিন্তু বিগ বসের ঘরে পরস্পরকে এক চুলও ছাড় দিতে রাজি নন তারা। টাস্ক জয়ের জেদ এতটাই যে, টানা ১৫ ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকেন দেবলীনা। পরিস্থিতি এমন যে, নিজের প্যান্টে প্রস্রাব করে দেন; তবু হাল ছাড়েননি আসামের এই বাঙালি অভিনেত্রী।


    এই টাস্কের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, গ্র্যান্ড ফিনালের টিকিট পেতে একটি পোল ধরে দাঁড়িয়ে আছেন রাশমি ও দেবলীনা। বাকি প্রতিযোগীদের দায়িত্ব তাদের দাঁড়িয়ে থাকার কাজে বিঘ্ন ঘটানো। পানি, ডিটারজেন্ট, তেল, মশলা থেকে কাপড় কাচার সাবান-সব ছড়ানো হয় তাদের ওপর। একসময় পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, দেবলীনা তার ওপর পানি ঢালতে বলেন। কারণ তিনি প্যান্টেই প্রস্রাব করবেন।

    দেবলীনা-রাশমির লড়াই এতটাই হাড্ডাহাড্ডি ছিল যে, বিগ বস বাধ্য হয়ে দুজনকে জুতা খুলে ফেলতে বলেন। এরপর কোনোরকম সাপোর্ট ছাড়া তাদের দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। শেষের দিকে দেবলীনার পায়ে এক বালতি পানি ঢেলে দেওয়া হয়। এতে পা পিছলে পড়ে যান দেবলীনা। আর এই টাস্ক জিতে নেন রাশমি দেশাই। টাস্ক রাশমি জিতলেও নেটিজেনদের নজর কেড়েছেন দেবলীনা।


    ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। নৃত্যশিল্পী হিসেবে প্রথম শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার আরেক পরিচয় তিনি সংগীতশিল্পী। হিন্দি জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’র গোপী বউমার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। যাকে সব সময় শাড়ি, গহনা পরিহিত অবস্থায় দেখতে পান দর্শক।

    কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাকে নাচের ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন দেবলীনা। ২০১৬ সালে তার একটি পোষ্য কুকুর হারানোকে কেন্দ্র করে সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। অভিযোগ করেছিলেন তার সহ-অভিনেতা উৎকর্ষ নায়েক নাকি কুকুরটিকে অপহরণ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ