ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া 
  • আইসিইউতে পরিচালক কাজী হায়াৎ

    আইসিইউতে পরিচালক কাজী হায়াৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

    তিনি লিখেছেন, চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমিন।

    এর আগে গত ৯ ডিসেম্বরও চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া চলতি বছরের মার্চ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের স্বনামধন্য এই চলচ্চিত্র পরিচালক। অবস্থার অবনতি হওয়ার কারণে তখন ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে।

    ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। পরে আলমগীর কবীরের সঙ্গে ‘সীমানা পেরিয়ে’ ছবিতেও সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি।

    ১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এ পরিচালক। পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। লিখেছেন চিত্রনাট্য। তার পরিচালিনায় ৫০তম চলচ্চিত্র ‘বীর’।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ