ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • পরীমনির বিচার শুরু

    পরীমনির বিচার শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

    এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো। মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১ ফেব্রুয়ারি।

    বুধবার ঢাকার বিশেষ জজ ১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির বিচার কার্যক্রম শুরু এবং সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

    এ মামলার অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

    আদালতে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী মামলা থেকে পরীমনির অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করেন।

    গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। বাসা থেকে বিপুল মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

    এ মামলায় কয়েক দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।  ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ