ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত
  • কেঁদে কেঁদে সুবাহ বললেন, ‘ইলিয়াস তিন কারণে আমায় বিয়ে করেছে’

    কেঁদে কেঁদে সুবাহ বললেন, ‘ইলিয়াস তিন কারণে আমায় বিয়ে করেছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    নির্দিষ্ট করে বললে তাদের বিয়ের বয়স হয়েছে মাত্র ৩৫ দিন। কিন্তু এর মধ্যেই ঘটেছে অনেক কিছু। বাকবিতণ্ডা, মারামারি, লাইভে এসে অভিযোগ-পাল্টা অভিযোগ, এবং শেষ পর্যন্ত মামলা। বিয়ে করে এমন নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা ও গায়ক ইলিয়াস হোসাইন।

    গত ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এর কয়েকদিন পরই শুরু হয় নানা ঝামেলা। ইলিয়াস অভিযোগ করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এমনকি বিয়ের পর তার গায়ে হাতও তুলেছেন অভিনেত্রী।

    অন্যদিকে সুবাহর অভিযোগ, ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। এছাড়া তার গায়েও নাকি হাত তুলেছেন গায়ক। পাল্টাপাল্টি এসব অভিযোগের মধ্যে সুবাহকে তার বাসায় রেখে চলে যান ইলিয়াস। এখন তাদের মধ্যে সম্পর্ক চরম দুরবস্থায় রয়েছে।

    এমন অবস্থায় মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করেছেন সুবাহ। সাংবাদিকদের কাছে তিনি কাঁদতে কাঁদতে বলেছেন তার নানা অভিযোগের কথা। সেই সঙ্গে এ-ও জানান, ইলিয়াসের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন।

    সুবাহ জানান, ইলিয়াস তাকে তিনটি কারণে বিয়ে করেছে। অভিনেত্রীর ভাষ্য, ‘প্রথম, ইলিয়াস ২০২৩ সালে আওয়ামী লীগ থেকে জাতীয় নির্বাচনে অংশ নিতে চায়। চাচ্ছিল আমার পরিচিতিটাকে কাজে লাগাতে। দ্বিতীয়ত, সে মনে করেছিল আমার অনেক টাকা। আর তৃতীয় কারণ, সে চেয়েছিল আমাকে ভোগ করতে। সেটা সে এর আগেও অনেক মেয়ের সঙ্গে করেছে।’

    এ সংবাদ সম্মেলনে সুবাহর আইনজীবী, তাদের বিয়ের ফটোগ্রাফার ও বাসার কাজের মহিলাও উপস্থিত ছিলেন। মামলার বিষয়ে আইনজীবী বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১১ (গ) ধারায় বনানী নিউ মডেল থানায় মামলাটি করা হয়েছে ৩ জানুয়ারি। এ ছাড়া আমাদের আরও কিছু অভিযোগ আছে। তা আমরা পরে বলব।’

    সুবাহ তার বক্তব্যে আরও অভিযোগ করেন, ঝামেলার এক পর্যায়ে রাতের অন্ধকারে গোপনে তার বাসা থেকে ইলিয়াস চলে যান। এ সময় টাকা, গয়না ইত্যাদি নিয়ে যান বলেও দাবি করেছেন সুবাহ। এসবের প্রমাণ সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে বলে জানান তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ