ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • বিয়ে করলেন মিম

    বিয়ে করলেন মিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বিয়ে করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এ অভিনেত্রী। সেই আনুষ্ঠানের ছবিতে নবদম্পতিকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছে।

    বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তার ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

    এর আগে সোমবার (৩ জানুয়ারি) মিম ও সনির গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।  

    ২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরে সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন মিম। তখন এ অভিনেত্রী জানান, তার হবু বর সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা। তিনি জন্মগ্রহণ করেছেন কুমিল্লায়। মাধ্যমিক শেষ করেন কুমিল্লা জিলা স্কুল থেকে। ঢাকায় এসে সনি পোদ্দার পড়াশোনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।  

    সনি পোদ্দার বর্তমানে কর্মরত আছেন সিটি ব্যাংকে। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকে চাকরি করেন। তার সঙ্গে মিমের ৬ বছরের সম্পর্ক। এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম।  

    সবশেষ মিম অভিনীত মুক্তি প্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। বর্তমানে এ অভিনেত্রীর হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফির ‘ইত্তেফাক’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ