ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • চাপের মুখে নিউজিল্যান্ড

    চাপের মুখে নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিরুদ্ধে ১৩০ রান পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে দিয়ে নিউজিল্যান্ডকে চাপের মুখে ফেলে দেন তাসকিন আহমেদ। ইনিংসের নবম ওভারে দলীয় ২৯ রানে অধিনায়ক টম ল্যাথামকে শিকারে পরিণত করেন তিনি। ২৫তম ইবাদতের শিকার হলেন প্রথম ইনিংসে শতরান করা ডেভন কনওয়ে। দ্বিতীয় ইনিংসে কনওয়ে ৪০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯ ওভারে দুই উইকেটে ৬৮ রান। ক্রিজে রয়েছেন রস টেলর ও উইল ইয়াং (২৭)। কিউইরা পিছিয়ে আছে ৬২ রানে।

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেইলএন্ডারদের চরম ব্যর্থতায় সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪৪৫ রান করা টাইগাররা ৪৫৮ রানেই অলআউট হয়। এর ফলে স্বাগতিকদের বিরুদ্ধে ১৩০ রানের লিড পেয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ।

    মাত্র ১৩ রানে শেষ ৪ উইকেট হারানোর কারণে বড় লিডের সুযোগ হারায় টাইগাররা।

    এর আগে ৬ উইকেটে ৪০১ তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ যোগ হয়েছে মাত্র ৫৭ রান। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

    দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুমিনুল হক। তিনি করেন ৮৮ রান। তার ইনিংসটি ছিল ১২ চারে সাজানো। লিটন দাস করেন ৮৬ রান। তার ইনিংসটি ছিল ১০ চারে সাজানো। এছাড়াও মাহমুদুল হাসান জয় ৭টি চারের সমাহারে করে ৭৮ রান। এছাড়াও নাজমুল হোসেন শান্ত ৭টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কার সমাহারে ৭৮ রানের ঝলমলে ইনিংস উপহার দেন।
    নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৮৫ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ