ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মানসী

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মানসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    অভিনেত্রী মানসী সেনগুপ্তর ভক্তদের জন্য বছরের শুরুতেই খারাপ খবর। নতুন বছরের শুরুতেই আগেই অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। ক'দিন আগে ‘উমা’ ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন মানসী। ঈশিতার চরিত্রে দাগ কেটেছিল তার দুর্দান্ত অভিনয়। কিন্তু মাঝপথে হিট মেগা থেকে সরে যান মানসী। পরে সামনে আসে সত্যিটা।

    খুব শিগগিরই শশী-সুমিত মিত্তলের আসছে হিন্দি সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানসী, সেইজন্যই সরে দাঁড়ান ‘উমা’ থেকে।

    আসন্ন প্রোজেক্টের কাজেই মুম্বইতে ছিলেন অভিনেত্রী। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। একে একে যখন টলিউড ও বলিউডে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন মানসীর অসুস্থতার খবর জেনে বেজায় চিন্তিত ভক্তরা।

    তবে জানা গেছে করোনা সংক্রান্ত কোনও সমস্যায় হয়নি মানসীর। ফুড পয়জনিং বা খাবারের বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। এই মুহূর্তে তিনি মুম্বাইয়ের জেনিথ হাসপাতালে ভর্তি রয়েছেন।

    ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন মানসী। সেখানেই দেখা যাচ্ছে অভিনেত্রীর হাতে চ্যানেল করা, সঙ্গে ক্যাপশনে লিখেছেন- ‘ফুড পয়জনিং’। নতুন বছরের শুরুটাই হাসপাতালের বিছানায় শুয়ে করায় স্বভাবতই মন খারাপ মানসীর।

    এর আগে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের খলনায়িকা পায়েল সেনের ভূমিকায় পাওয়া গিয়েছিল মানসীকে। এই চরিত্রটির জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গত বছরে রাজা চন্দের পরিচালনায় ‘কাটাকুটি’ নামের এক ওয়েব সিরিজেও কাজ করেছেন এই অভিনেত্রী।

    সূত্র : হিন্দুস্তান টাইমস

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ