ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ‘অরিজিৎ সিংয়ের মাথা খারাপ হয়ে গেছে’

    ‘অরিজিৎ সিংয়ের মাথা খারাপ হয়ে গেছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্লে-ব্যাকে তাকে এখনও অদ্বিতীয় ভাবা হচ্ছে। প্রেম-বিরহের গান মানেই অরিজিৎ - এমনটাই বক্তব্য ভারতীয় সংগীতপ্রেমীদের অনেকে।

    আর সেই আরিজিৎকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বলিউডের নামকরা গীতিকার ইসমাইল দরবার।

    তার সেই বিতর্কিত বক্তব্য এখন রীতিমতো ভাইরাল।

    সম্প্রতি ভারতের এক রেডিও শোয়ের হাজির হয়ে ইসমাইল বলেন, ‘অরিজিৎ আমার খুব পছন্দের। তবে ওর আকাশছোঁয়া সাফল্যে মাথা খারাপ হয়ে গিয়েছে। কেমন যেন অদ্ভুত আচরণ করে ইদানীং।’

    এটা বলেই চুপ থাকেননি গীতিকার ইসমাইল দরবার। বলেন, ‘অরিজিৎ মনে করে ওর কাউকে আর দরকার নেই। কিন্তু এটা ঠিক নয়। আমি তার ভালো চাই বলেই এমনটা বলছি। বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই এভাবে শেষ হয়ে গেছে। অরিজিৎ আমার কথা শুনলে খারাপ হবে না অবশ্যই।’

    ইসমাইলের মতে, বলিউডে টিকে থাকতে হলে শুধু গুণ থাকলেই হয় না, সবার সাথে ভালো সম্পর্ক ও পেশাদারিত্ব বজায় রাখতে হয়। আর সেটার অভাব ঘটলেই বিপদ।

    এদিকে অরিজিৎকে নিয়ে ইসমাইলের এই বিস্ফোরক মন্তব্যের সঙ্গে সহমত নন অনেকে।

    বিষয়েটি ক্ষোভে ফুঁসছেন অরিজিৎভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ইসমাইলের সমালোচনাও করছেন তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ